ঢাকা | বঙ্গাব্দ

ধোবাউড়ায় রগুরামপুর-হরিরামপুর সড়কের শুভ উদ্বোধন করলেন এমপি সালমান ওমর রুবেলের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
ধোবাউড়ায় রগুরামপুর-হরিরামপুর সড়কের শুভ উদ্বোধন করলেন এমপি সালমান ওমর রুবেলের ছবির ক্যাপশন: ধোবাউড়ায় রগুরামপুর-হরিরামপুর সড়কের শুভ উদ্বোধন করলেন এমপি সালমান ওমর রুবেলের
ad728
ধোবাউড়া (২৬) এপ্রিল রবিবার  ময়মনসিংহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল এমপি ধোবাউড়া উপজেলার রগুরামপুর ও হরিরামপুর সড়কের শুভ উদ্বোধন করেছেন।

দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ চাহিদা ছিল এই দুটি সড়ক। আজ এগুলো বাস্তবে রূপ নেওয়ায় স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষি পণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সালমান ওমর রুবেল বলেন,ধোবাউড়ার সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সহযোগিতা ও দোয়া নিয়ে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই উন্নয়নমূলক কাজের জন্য এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, এ ধরনের গ্রামীণ সড়ক উন্নয়ন ধোবাউড়া উপজেলার সামগ্রিক অবকাঠামো ও জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে।

এই সড়ক দুটি চালু হওয়ায় গামারিতলা ইউনিয়নসহ আশপাশের গ্রামের মানুষ উপকৃত হবেন।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়া ভেড়ামারা শহীদ জিয়া স্মৃতি সংসদ ও একতা ক্লাব স্পোর্

কুষ্টিয়া ভেড়ামারা শহীদ জিয়া স্মৃতি সংসদ ও একতা ক্লাব স্পোর্