ঢাকা | বঙ্গাব্দ

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন ভেড়ামারার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন ভেড়ামারার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন ছবির ক্যাপশন: সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলেন ভেড়ামারার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিন
ad728
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেয়ে ভেড়ামারার কৃতি সন্তান জনাবা ফরিদা ইয়াসমিনকে ঘিরে এলাকায় বইছে আনন্দের জোয়ার। তার এই অর্জনে ভেড়ামারা উপজেলার সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ ও সক্রিয় এই নেত্রী নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে তার দৃঢ় অবস্থান ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফরিদা ইয়াসমিন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি ভেড়ামারার সকল মানুষের। আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে তার এই সাফল্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি সংসদে গিয়ে এলাকার উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবেন।

ভেড়ামারার গর্ব ফরিদা ইয়াসমিনের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল

নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ

কুষ্টিয়ার মিরপুরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ