ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুর সীমান্তে ৫৫ বিজিবির অভিযান: আড়াই লক্ষ টাকা মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
মাধবপুর সীমান্তে ৫৫ বিজিবির অভিযান: আড়াই লক্ষ টাকা মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত কঠোর অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশ করছে। এই সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে সীমান্ত হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্ডারুয়া নামক এলাকায় অবস্থান নেয়। টহল পরিচালনার সময় ভারত হতে কয়েকজন মাদক পাচারকারীকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকানাবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত এসব মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড