ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে খোলা আকাশের নিচে বর্জ্যের স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
কোম্পানীগঞ্জে খোলা আকাশের নিচে বর্জ্যের স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে খোলা আকাশের নিচে বর্জ্যের স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ
ad728
রমজান আলী রানা,  কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে বসুরহাট পৌরসভার বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় পৌরসভার ক্রয়কৃত একটি খোলা জমিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার ফলে এলাকাটি এখন বড় ধরনের বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। এতে দুর্গন্ধ ও দূষণে আশপাশের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের ওই জমিতে কোনো সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) না থাকায় সেখানে অবাধে গৃহস্থালির পচনশীল বর্জ্যসহ বিভিন্ন ধরনের আবর্জনা ফেলা হচ্ছে। মাঝে মধ্যে পৌরসভার উদ্যোগে ময়লা অপসারণ করা হলেও নিয়মিত জীবাণুনাশক বা কীটনাশক ছিটানো হয় না। ফলে পচা আবর্জনার তীব্র দুর্গন্ধে ওই সড়ক দিয়ে চলাচল করা পথচারী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে।

ময়লার স্তূপের পাশেই রয়েছে অসংখ্য বসতঘর, একটি মসজিদ ও একটি মাদ্রাসা। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে অনেক সময় ঘরে থাকা কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগ ও ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও বায়ুবাহিত রোগের আশঙ্কা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ময়লার ভাগাড়ের পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে। বৃষ্টি কিংবা জোয়ারের সময় খালের পানি উপচে ময়লা-আবর্জনা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পানিদূষণ বাড়ার পাশাপাশি কৃষি জমি ও মাছ চাষেও নেতিবাচক প্রভাব পড়ছে।

মহিষের ডগি এলাকার বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ওই স্থানে বাউন্ডারি দেয়াল নির্মাণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, মহিষের ডগি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে একটি বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই তিনি নিজে সরেজমিনে স্থানটি পরিদর্শন করবেন বলে জানান। তিনি বলেন, জনগণের ভোগান্তি হয়—এমন কোনো কার্যক্রম পৌরসভার পক্ষ থেকে করা হবে না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদ

কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদ