ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী বাস, নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী বাস, নিহত ৩ ছবির ক্যাপশন: সেলিম রেজা,জেলা প্রতিনিধির নিজস্ব ছবি
ad728
যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১২-১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ নলকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাস চালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বিথী খাতুন গণকন্ঠ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোড ডিভাইডার ও ওভারব্রিজের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজনের মৃত্যু হয়।
তিনি জানান, পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারী যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১২-১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম রেজা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি