ঢাকা | বঙ্গাব্দ

হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন ছবির ক্যাপশন: হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সম্পন্ন
ad728
মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) হাতিয়া দ্বীপ নিউ মার্কেট এলাকায় এ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক জনাব আবদুল কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

জানা যায়, ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ এই আয়োজন করা হয়, যেখানে প্রতি ৩০০ টাকার পণ্য ক্রয়ের বিপরীতে একটি করে কুপন প্রদান করা হয়। সেই কুপনের ভিত্তিতেই র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

র‍্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একজোড়া সোনার কানের দুল, চতুর্থ পুরস্কার একটি এলইডি টিভি এবং পঞ্চম পুরস্কার একটি বাইসাইকেলসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়। এছাড়াও একাধিক মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতে নেন পশ্চিম চর লক্ষীদিয়া এলাকার আফিপা নামের এক ভাগ্যবান ক্রেতা (কুপন নং: ২৪৫৭৭)। পরবর্তীতে তাকে ফোনে জানানো হলে তার বাবা ও দাদা উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি ঘিরে ক্রেতা ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সোনার দাম ভরিতে বেড়েছে ৮ হাজার ৩৮৬ টাকা

দেশে সোনার দাম ভরিতে বেড়েছে ৮ হাজার ৩৮৬ টাকা