ঢাকা | বঙ্গাব্দ

মান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, নারী আহত

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
মান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, নারী আহত ছবির ক্যাপশন: মান্দায় মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তেজনা, নারী আহত
ad728
নওগাঁর মান্দা উপজেলার সুফিয়া বাজার জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি ঘিরে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে নতুন কমিটি গঠন নিয়ে মুসল্লিদের মধ্যে আলোচনা শুরু হয়। এ সময় বর্তমান কমিটির পক্ষ ও নতুন কমিটি গঠনের দাবিদারদের মধ্যে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বর্তমান কমিটির লোকজন মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে শিরিনা খাতুন (৪৫) নামে এক নারী আহত হন। তিনি উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, বর্তমান সভাপতি আতিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটি প্রায় ১৭ বছর ধরে মসজিদের দায়িত্ব পালন করে আসছে। দীর্ঘ এ সময়ে মসজিদের আয়-ব্যয়ের কোনো স্বচ্ছ হিসাব সাধারণ মুসল্লিদের সামনে উপস্থাপন করা হয়নি। এ কারণে নতুন কমিটি গঠনের দাবি জোরালো হয়ে উঠেছে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লিরা।
তবে এ বিষয়ে বর্তমান কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রনি ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হালুয়াঘাটে রাতের ভারী বৃষ্টিতে নদী উপচে প্লাবিত বেশ কয়েকটি

হালুয়াঘাটে রাতের ভারী বৃষ্টিতে নদী উপচে প্লাবিত বেশ কয়েকটি