ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা: ১৪ দফা অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
কচুয়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা: ১৪ দফা অঙ্গীকার ছবির ক্যাপশন:
ad728

মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি


ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সর্বস্তরের কচুয়াবাসীর জন্য একটি বৈষম্যহীন, আধুনিক ও নিরাপদ জনপদ গড়ে তোলার অঙ্গীকার করেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত এই প্রার্থী শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) কচুয়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।


ইশতেহারে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে মোট ১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁর ইশতেহারের মূল দর্শন হলো— সকল দলের সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন কচুয়া গড়ে তোলা।


ইশতেহারের উল্লেখযোগ্য দিকসমূহ:

  • শিক্ষা খাত: কচুয়া সরকারি ডিগ্রি কলেজ ও উপজেলার একমাত্র কামিল মাদ্রাসাকে অনার্স মানে উন্নীত করার উদ্যোগ। একটি নতুন মহিলা কলেজ ও একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা। কওমি মাদ্রাসার জন্য বিশেষ অনুদান ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা।

  • স্বাস্থ্যসেবা: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান অবস্থা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

  • অবকাঠামো ও যোগাযোগ: জলাবদ্ধতা নিরসন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ডিজিটাল নিরাপত্তার আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন।

  • আইনশৃঙ্খলা: একটি নিরাপদ ও ত্রাসমুক্ত কচুয়া গড়তে আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন।

অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর পক্ষে বিস্তারিত ইশতেহার পাঠ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।


ইশতেহার ঘোষণা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা মুহাদ্দিস আবু নছর আশরাফীর ঘোষিত এই কর্মপরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, এই ইশতেহার বাস্তবায়িত হলে কচুয়া একটি আধুনিক মডেলে পরিণত হবে।


বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিনুল হক মীর আল আযহারী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ