ঢাকা | বঙ্গাব্দ

ত্রিশালে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ইমামের বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ত্রিশালে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ইমামের বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী ছবির ক্যাপশন: ত্রিশালে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ইমামের বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী
ad728
ত্রিশালে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ইমামের বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

আরিফ আহম্মেদ  (ময়মনসিংহ)


ময়মনসিংহের ত্রিশালে সাড়ে চার বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমামের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় স্থানীয় মসজিদের ইমাম (নাম প্রকাশ করা হলো না) তাকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে যান এবং সেখানে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা দোষী ইমামকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষুব্ধ এলাকাবাসী কিছুক্ষণের জন্য স্থানীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জোরালো আশ্বাস দেওয়া হলে এলাকাবাসী শান্ত হয় এবং অবরোধ তুলে নেয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ইমাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছে, তবে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসীর দাবি, পবিত্র ইমামতির আড়ালে লুকিয়ে থাকা এই লম্পটকে দ্রুত গ্রেফতার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা

ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা