ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল আলমের দিনব্যাপী গনসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল আলমের দিনব্যাপী গনসংযোগ ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মোঃ ফরমান উল্লাহ, সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি- কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ শরীফুল আলম।

সালুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভাকে ঘিরে জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।

গনসংযোগের অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া ৯নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন শরীফুল আলম।

দক্ষিণ সালুয়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মতি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে শরীফুল আলম বলেন, কুলিয়ারচরের প্রতিটি গ্রাম, প্রতিটি ঘর আমার ঠিকানা। আমি আপনাদেরই সন্তান। আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমার রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে ধানের শীষে ভোটের জন্য যাবেন।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএবপির সাধারন সম্পাদক এমএ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বকুলসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন পর এই প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচি এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। এ সময় উপস্থিত জনগন বলেন শরীফুল আলম ভাইয়ের ধানের শীষ প্রতীক এবার বিপুল ভোটে বিজয়ী হবেন।

গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা কর্মসূচির মাধ্যমে সালুয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরব কি সত্যিই জেলা হতে যাচ্ছে, সরকার কি দিচ্ছে সবুজ সংকেত

ভৈরব কি সত্যিই জেলা হতে যাচ্ছে, সরকার কি দিচ্ছে সবুজ সংকেত