ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
নওগাঁয় জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন:
ad728
মোঃ রনি, নওগাঁ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) একুশের প্রথম প্রহরে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। জেলা শাখার সভাপতি মাজহারুল হক কমলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি মাজহারুল হক কমল বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এবং আমাদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়।” তিনি দেশপ্রেম ও ভাষাপ্রেমকে অন্তরে ধারণ করে দেশ গড়ার কাজে সমবায়ীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সমবায় দলের শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও ধারাবাহিকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, যার ধারাবাহিকতায় নওগাঁতেও যথাযথ ভাবগাম্ভীর্যে দিবসটি উদযাপিত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের