ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে শরীফুল আলমের ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক: কালিকাপ্রসাদে উৎসবমুখর পরিবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
ভৈরবে শরীফুল আলমের ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক: কালিকাপ্রসাদে উৎসবমুখর পরিবেশ ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মো. রোমান আহমেদ সানী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শরীফুল আলম দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বপন মাহমুদের বাড়িতে আয়োজিত এক বিশাল মহিলা উঠান বৈঠকে তিনি অংশগ্রহণ করেন। শরীফুল আলমের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন, “ভৈরবের প্রতিটি গ্রাম ও প্রতিটি ঘর আমার ঠিকানা। আমি আপনাদেরই সন্তান এবং আপনাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে সবসময় পাশে থাকতে চাই। আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য।”

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “আপনারা দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিন। ইনশাআল্লাহ, জনগণের ভোটে এবার ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিক মিয়া এবং সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া। এছাড়াও কুলিয়ারচর ও ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দিন পর এমন প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচি এলাকায় নতুন আশার সঞ্চার করেছে। গণসংযোগ ও কর্মীসভার মাধ্যমে কালিকাপ্রসাদ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ার ভেড়ামারায় চলছে তেলের সিন্ডিকেট

কুষ্টিয়ার ভেড়ামারায় চলছে তেলের সিন্ডিকেট