ঢাকা | বঙ্গাব্দ

তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করল বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করল বিজিবি ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728

ইলিয়াছ আলী মাসুক, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং পাচারে ব্যবহৃত তরমুজ জব্দ করেছে ৫৫ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন সাতছড়ি-তেলিয়াপাড়া রোড এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা থামানোর সংকেত দেন। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি তরমুজের নিচে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা লুকানো রয়েছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া উক্ত জিরা এবং তরমুজগুলো বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে জব্দ করেন। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক