ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
বেগমগঞ্জে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728
মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পরিবারে কলহ থাকায় গত দুই বছর ধরে আহাদ তার নানার বাড়িতে থেকে জীবিকা নির্বাহ করছিল। সে স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নিয়মিত চালাত।

নিহতের স্বজনদের বরাতে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক আহাদের পরিবারকে জানান যে, সে নির্দিষ্ট সময়ের মধ্যে রিকশা নিয়ে গ্যারেজে ফিরে আসেনি। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল আহাদ। রোববার দুপুরে জমির মালিক ধানক্ষেতে সেচ দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ধারণা করা হচ্ছে, নির্জন স্থানে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা কিশোর চালককে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ছিনতাই হওয়া অটোরিকশাটির সন্ধান এখনো পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে দিপু ভূঁইয়া বিএনপির মনোনয়ন প্র

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে দিপু ভূঁইয়া বিএনপির মনোনয়ন প্র