ঢাকা | বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মহাসড়কে তেল সংকট ও যানজটে ভোগান্তি: রাস্তা পার হতে গিয়ে হাতাহাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
সীতাকুণ্ডে মহাসড়কে তেল সংকট ও যানজটে ভোগান্তি: রাস্তা পার হতে গিয়ে হাতাহাতি ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে মহাসড়কে তেল সংকট ও যানজটে ভোগান্তি: রাস্তা পার হতে গিয়ে হাতাহাতি
ad728

সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় তীব্র তেল সংকটের প্রভাবে সৃষ্ট যানজটে নাভিশ্বাস উঠেছে যাত্রী ও চালকদের। দীর্ঘ যানজটের কারণে যানবাহনগুলো থেমে থেমে চলায় সাধারণ মানুষ রাস্তা পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।


এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকাল ৫টার দিকে সীতাকুণ্ডের জোর বটতল এলাকায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের মধ্যে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে এক যুবকের সামান্য ধাক্কা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই চালক ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হয়।


পরবর্তীতে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেন।


সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে তেল সংকটের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনগুলো অস্বাভাবিক সময় ধরে দাঁড়িয়ে থাকছে কিংবা ধীরগতিতে চলছে। এতে করে চালক এবং পথচারী—উভয়ই মানসিক চাপে থাকছেন, যা ছোটখাটো বিষয় নিয়ে বড় ধরনের বিবাদের জন্ম দিচ্ছে।


এই সংকটকালীন সময়ে মহাসড়কে চলাচলকারী চালক, শ্রমিক এবং সাধারণ পথচারী সবাইকে ধৈর্য ধারণ এবং একে অপরের প্রতি সহনশীল ও সংযত আচরণ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ ধরনের ছোট ঘটনা বড় কোনো অঘটন বা বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ আনোয়ার হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল