ঢাকা | বঙ্গাব্দ

বইমেলায় শাম্মী তুলতুলের নতুন শিশুতোষ গ্রন্থ গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
বইমেলায় শাম্মী তুলতুলের নতুন শিশুতোষ গ্রন্থ গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.) ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে দুই বাংলার জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)’। প্রথম সারির বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ১৩টি চমৎকার গল্পের সংকলন নিয়ে সাজানো হয়েছে এই বইটি। দেশের অন্যতম শীর্ষ প্রকাশনী ‘অনিন্দ্য প্রকাশ’ থেকে প্রকাশিত এই বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন লুৎফি রুনা এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। লেখালেখির পাশাপাশি শাম্মী তুলতুল একজন নিয়মিত সংবাদ পাঠক ও আবৃত্তি শিল্পী হিসেবেও পরিচিত। এর আগে তার রচিত উপন্যাস ‘চোরাবালির বাসিন্দা’, ‘গণিত মামার চামচ রহস্য’, ‘ভূত যখন বিজ্ঞানী’ ও ‘কবি নজরুল’ পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

নতুন এই বই প্রসঙ্গে শাম্মী তুলতুল জানান, বর্তমান সময়ে ইসলামের সঠিক ইতিহাস বিকৃতির যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তা প্রতিরোধের লক্ষ্যেই তিনি এবার ইসলামিক গল্পের বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, মুসলিম লেখকদের দায়িত্ব হলো লেখনীর মাধ্যমে ইসলামের সঠিক আদর্শ ও ইতিহাস ছড়িয়ে দেওয়া। বিশেষ করে শৈশবেই শিশুদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। তিনি বলেন, “একজন লেখকের সামাজিক দায়িত্ববোধ থেকেই আমি শিশুদের জন্য এই বইটি লিখেছি।” এটি লেখকের প্রকাশিত ১৭তম বই। শাম্মী তুলতুলের আগের বইগুলো ‘বেস্ট সেলার’ হওয়ায় এই নতুন গ্রন্থটি নিয়েও তিনি অত্যন্ত আশাবাদী।

শিশুসাহিত্য রচনার চ্যালেঞ্জ সম্পর্কে শাম্মী তুলতুল আরও বলেন, শিশুদের মনস্তত্ত্ব বুঝে তাদের উপযোগী করে লেখা অনেক কঠিন একটি কাজ। তবে তিনি সবসময় চেষ্টা করেন শিশুদের মনের মতো করে সহজ ও সাবলীল ভাষায় গল্প বুনতে। এবারের বইমেলায় অনিন্দ্য প্রকাশের স্টলে বইটি পাওয়া যাচ্ছে এবং ইতোমধ্যে পাঠকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। বইটির বিষয়বস্তু এবং সময়োপযোগী উদ্যোগের জন্য লেখককে সাধুবাদ জানিয়েছেন সাহিত্যপ্রেমীরা। লেখক আশা করছেন, এই বইটির মাধ্যমে শিশুরা যেমন নির্মল আনন্দ পাবে, তেমনি ইসলামের সঠিক ইতিহাস সম্পর্কেও সুস্পষ্ট ধারণা লাভ করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর

কিশোরগঞ্জের বিএনপির নেতা এডঃ ফয়জুল করিম আওয়ামীলীগে যোগদান কর