ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
হবিগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ ছবির ক্যাপশন: হবিগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
ad728

হবিগঞ্জ: সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে ০৮টি ভারতীয় গরু আটক করেছে। আজ শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে এই গবাদিপশুগুলো জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ০৬ লক্ষ টাকা।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির একটি চৌকস টহলদল অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২টার সময় সীমান্ত হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গুইবিল দোলনা চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। টহল চলাকালীন চা-বাগানের নির্জন স্থানে মালিকবিহীন অবস্থায় ০৮টি ভারতীয় গরু দেখতে পায় বিজিবি সদস্যরা। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এই গরুগুলো তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হয় টহলদলটি।


৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত ভারতীয় গরুগুলো নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনীতি সুসংহত করতে চোরাচালান দমনে বিজিবি সর্বদা আপসহীন। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইলিয়াস আলী মাসুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় সড়কের উপর খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনা, প্রশাসন

ভেড়ামারায় সড়কের উপর খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনা, প্রশাসন