ঢাকা | বঙ্গাব্দ

অন্যের বাড়ি নিজের দাবি করে বাড়ির মাঝ খাঁনে বেড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
অন্যের বাড়ি নিজের দাবি করে বাড়ির মাঝ খাঁনে বেড়া ছবির ক্যাপশন: অন্যের বাড়ি নিজের দাবি করে বাড়ির মাঝ খাঁনে বেড়া
ad728
সেলিম রেজা, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় বাড়ির মাঝখানে বেড়া দিয়ে জমি নিজের দাবি করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে একটি পরিবার এবং তারা প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন।

বুধবার (১১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন এর রহিমাবাদ গ্রামে মোস্তাফিজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাবলু তালুকদার নামে এক ব্যক্তি বাড়ির মাঝখানে বেড়া দিয়ে জমির একটি অংশ নিজের বলে দাবি করছেন এবং ঘর ভেঙে জায়গা খালি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

ভুক্তভোগী মোস্তাফিজুরের স্ত্রী জানান, তারা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। এর আগে কখনো বাবলু তালুকদার জমি বা বেড়ার কোনো দাবি করেননি। হঠাৎ করে তিনি একজন আমিন এনে জমি মাপেন এবং বাড়ির অর্ধেক তার জমির মধ্যে পড়েছে বলে দাবি করেন। এতে তারা আপত্তি জানালে জোর করে বাড়ির মাঝখানে বেড়া দেওয়া হয়। এরপর থেকেই প্রায় প্রতিদিন তাদের ওপর ঘর ভেঙে জায়গা খালি করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যদি সত্যিই তার জমি হয়ে থাকে তাহলে আগে সঠিকভাবে জমি মাপ দিয়ে তাদের অংশ বুঝিয়ে দিতে হবে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সবার কাগজপত্র দেখে সঠিকভাবে জমি মাপজোক করে যার যার জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত বাবলু তালুকদারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, তিনি ২০ শতক জমি কিনেছেন। এতদিন জমিটি মাপা হয়নি। কিছুদিন আগে জমি মেপে নিজের অংশ বুঝে নিয়েছেন। তিনি দাবি করেন, মোস্তাফিজুররা ২৯ শতক জমি কিনলেও আরএস রেকর্ডে তাদের ২৩ শতক জমি রয়েছে, ফলে তারা ৬ শতক জমি কম পাবেন। তিনি বলেন, তার জমি বের করে নেওয়ার সময় দেখা গেছে মোস্তাফিজুরদের বাড়ির একটি অংশ তার জমির ভেতরে পড়েছে। তবে সবাই চাইলে এলাকার লোকজনের উপস্থিতিতে কাগজপত্র দেখে আবারও জমি মাপজোক করে সঠিক মালিকানা নির্ধারণ করা যেতে পারে।

জানা যায়, বাবলু তালুকদার রহিমাবাদ গ্রামের মৃত হামিদ তালুকদারের ছেলে।

এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দাউদ জানান, আদালত থেকে একটি নোটিশ এসেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে নোটিশ পৌঁছে দিয়েছেন এবং সবাইকে সতর্ক করেছেন। জমিটি নিয়ে আদালতের ১৪৪ ধারা জারি থাকায় সেখানে কোনো ধরনের কার্যক্রম না করার নির্দেশ দেওয়া

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র উদ্যোগে দুই মৃত সদস্যের ৩২ লক্ষাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র উদ্যোগে দুই মৃত সদস্যের ৩২ লক্ষাধিক