ঢাকা | বঙ্গাব্দ

নুরুল্লাহাবাদ ইউনিয়নে পরিবর্তনের হাওয়া চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মমিনুল হক শিহাব

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
নুরুল্লাহাবাদ ইউনিয়নে পরিবর্তনের হাওয়া চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মমিনুল হক শিহাব ছবির ক্যাপশন: নুরুল্লাহাবাদ ইউনিয়নে পরিবর্তনের হাওয়া — চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মমিনুল হক (শিহাব)
ad728
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ জেলার মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্লাহাবাদ ইউনিয়নে বইছে পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক তরুণ, শিক্ষিত, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব — মোঃ মমিনুল হক (শিহাব)।

ছাত্র রাজনীতির মাঠ ঘুরে আসা এই নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মান্দা উপজেলার সাবেক ছাত্রনেতা হিসেবে তার ভূমিকা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয়। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় সদস্য হিসেবে জনগণের সেবায় নিয়োজিত আছেন।

শুধু রাজনীতি নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি একজন শক্তিশালী প্রার্থী। তিনি বি.এস.সি (অনার্স) এবং এম.এস.সি (ভূগোল ও পরিবেশ) সম্পন্ন করেছেন। পাশাপাশি রাজশাহী আইন মহাবিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করে আইনগত জ্ঞানেও নিজেকে সমৃদ্ধ করেছেন।

বিশ্লেষকদের মতে, এই শিক্ষাগত যোগ্যতা তাকে একজন দক্ষ, বাস্তবমুখী ও দূরদর্শী নেতা হিসেবে গড়ে তুলেছে।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ সমাজ, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যেই মমিনুল হক (শিহাব)-এর প্রতি আস্থা প্রকাশ করেছেন। তার সরলতা, বিনয়ী আচরণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুল হক (শিহাব) বলেন—
“আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার লক্ষ্য নুরুল্লাহাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করা। আমি চাই সবার সমান অধিকার নিশ্চিত হোক, কেউ যেন অবহেলিত না থাকে। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তারা এবার এমন একজন চেয়ারম্যান চান যিনি শিক্ষিত, সৎ, কর্মঠ এবং জনগণের পাশে থাকবেন সবসময়। অনেকেই মনে করছেন, সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন মমিনুল হক (শিহাব)।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রনি ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন