ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহের ধারা বাজার মাংস মহলে কুকুরের অবাধ বিচরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ময়মনসিংহের ধারা বাজার মাংস মহলে কুকুরের অবাধ বিচরণ ছবির ক্যাপশন: ময়মনসিংহের ধারা বাজার মাংস মহলে কুকুরের অবাধ বিচরণ
ad728
হালুয়াঘাট সংবাদদাতা 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার মাংস মহলে (আউট বাজার অংশ) প্রায় প্রতিদিনই দেখা যায় একই দৃশ্য। কসাইয়ের কাঠের চৌকি ও মাংস কাটে তৈরি করার টেবিলে আরাম করে শুয়ে থাকছে কুকুর। বাজারে দিন এখানেই মাংস কাটা-ছাঁটা করা হয় অন্যদিকে কুকুরগুলো নির্বিকারে ঘুমাচ্ছে। 

স্থানীয় ক্রেতা ও সচেতন মহলের অভিযোগ—এই পরিবেশ একেবারেই অস্বাস্থ্যকর। মাংসের সঙ্গে কুকুরের লোম, লালা ও ময়লা মিশে যাচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। একজন নিয়মিত ক্রেতা বলেন, “আমরা মাংস কিনতে এসে দেখি কুকুর এ গুলি আসে পাশে গুড়গুড়ি করে । কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা কীভাবে সম্ভব?”

বাজারের দোকানদাররা অবশ্য বলছেন, কুকুরগুলো দীর্ঘদিন ধরে এখানে আছে, তাদের তাড়ানোর চেষ্টা করা হয় কিন্তু আবার ফিরে আসে। তবে স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, এই অবহেলা চলতে দেওয়া উচিত নয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বাজার কমিটির দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা।

ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে—একটি কুকুর চৌকিতে শুয়ে আছে । পাশেই ‘মাংস বাজার’ লেখা সাইনবোর্ড। 

ক্রেতাদের দাবি সঠিক বলেই মনে করছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে—মাংস বিক্রির এমন অপরিচ্ছন্ন পরিবেশ আর কতদিন চলবে?

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল