ঢাকা | বঙ্গাব্দ

নাগরপুর এলজিইডি অফিসে সাংবাদিককে পত্রিকা দিতে বাধা ও অসৌজন্যমূলক আচরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
নাগরপুর এলজিইডি অফিসে সাংবাদিককে পত্রিকা দিতে বাধা ও অসৌজন্যমূলক আচরণ ছবির ক্যাপশন: নাগরপুর এলজিইডি অফিসে সাংবাদিককে পত্রিকা দিতে বাধা ও অসৌজন্যমূলক আচরণ
ad728
রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে জাতীয় দৈনিক আমার সংবাদ ও সময়ের কণ্ঠস্বর এর প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট এর সাধারণ সম্পাদক আজিজুল হককে পত্রিকা পৌঁছে দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পত্রিকা সরবরাহ করে আসা আজিজুল হক নিজে পত্রিকা দিতে গেলে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান সরাসরি জানিয়ে দেন, "এই পত্রিকা অফিসে দেওয়া বন্ধ।" এছাড়া তিনি সাংবাদিককে বোঝান, "বিজ্ঞাপন কেমনে পাও সেটা দেখার আছে।"

আজিজুল হক বলেন, "আমি দীর্ঘদিন ধরে নিয়মিত এই অফিসে পত্রিকা পৌঁছে দিই। আজও নিজে পত্রিকা দিতে যাই, কিন্তু উপ-সহকারী প্রকৌশলী সরাসরি বলে দিলেন যে এই পত্রিকা অফিসে দেওয়া বন্ধ। আমি বিষয়টি জানতে ভিডিও বক্তব্য নিতে চাইলে তিনি আমার হাত ও মোবাইল ধরার চেষ্টা করেন।"

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইছি না। পত্রিকা গ্রহণ বা বিষয়টি সম্পর্কে পরে কথা বলা হবে।"

উপজেলা পর্যায়ে স্থায়ী কোনো উপজেলা প্রকৌশলী না থাকায় দপ্তরের শীর্ষ কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান মুঠোফোনে বলেন, "আমি পুরো বিষয়টি খতিয়ে দেখছি। সরকারি দপ্তরে পত্রিকা রাখা এবং সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।"

স্থানীয় সাংবাদিকরা দ্রুত দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি দপ্তরে তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম, যা বাধাগ্রস্ত করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের