ঢাকা | বঙ্গাব্দ

শিবপুরে সাংবাদিক স্টিকারযুক্ত গাড়িসহ ৩ গরুচোর আটক: এলাকাবাসীর গণধোলাই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2026 ইং
শিবপুরে সাংবাদিক স্টিকারযুক্ত গাড়িসহ ৩ গরুচোর আটক: এলাকাবাসীর গণধোলাই ছবির ক্যাপশন:
ad728

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারে ‘মুভি বাংলা টিভি’র সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (১ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার মো. শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের মো. সামসুল ইসলাম (৪০) এবং একই গ্রামের ইউসুফ মিয়া সোহাগ (৩৫)। আটকের সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) জব্দ করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ি থেকে একটি গরুর বাছুর চুরি করে সাংবাদিক স্টিকার লাগানো ওই প্রাইভেট কারের পেছনে ভরে পালাচ্ছিল চোরচক্রটি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে গাড়িটি গতিরোধ করে এবং তিনজনকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। চুরির এই অভিনব কায়দা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে গরু চুরির সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। গণধোলাইয়ে আহত হওয়ায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহস্থ বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“দেশের ভালো সবকিছুই বিএনপির হাতে হয়েছে, অথচ এখন বিএনপিকেই ভি

“দেশের ভালো সবকিছুই বিএনপির হাতে হয়েছে, অথচ এখন বিএনপিকেই ভি