ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জ-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জাকের পার্টির তরুণ প্রার্থী মাহমুদ হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
গোপালগঞ্জ-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জাকের পার্টির তরুণ প্রার্থী মাহমুদ হাসান ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি

মধুমতীর দুই তীরের এলাকা (কাশিয়ানী আংশিক ও গোপালগঞ্জ সদর) নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ হাসান। নির্বাচনী মাঠে বয়সে তরুণ হলেও জনপ্রিয়তায় ইতোমধ্যে তিনি অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

অ্যাডভোকেট মাহমুদ হাসান ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে তরুণ প্রজন্ম, শিক্ষিত সমাজ ও সচেতনসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। স্থানীয় ভোটারদের মতে, তাঁর অতি সাধারণ জীবনযাপন, অকৃত্রিম আলাপচারিতা এবং সৎ ও যোগ্য ব্যক্তিত্বই এই জনপ্রিয়তার মূল চাবিকাঠি।

উল্লেখ্য, গোপালগঞ্জ-২ আসনটি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের আধিপত্যে থাকলেও এবারের নির্বাচনী পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটাররা এখন বিকল্প হিসেবে একজন সৎ ও আধুনিক চিন্তার প্রার্থী খুঁজছেন। এলাকার মানুষ এখন উন্নত ও বৈষম্যহীন সমাজ চায়, আর সেই প্রত্যাশা পূরণে মাহমুদ হাসানই যোগ্যতম বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছেন।

সদর উপজেলার ভোটার রমজান মিয়া ও মাহবুব জানান, "অ্যাডভোকেট মাহমুদ একজন উচ্চশিক্ষিত ও সচেতন মানুষ। তাঁর চিন্তা-চেতনা আধুনিক। তাঁকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে গোপালগঞ্জের প্রকৃত উন্নয়ন হবে। সাধারণ মানুষ বিপদে-আপদে তাঁকে সবসময় পাশে পাবে।"

হরিদাশপুরের শামিম পাটোয়ারী বলেন, "মাহমুদ হাসান একজন তরুণ নেতা। তিনি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানসহ নানা মঙ্গলজনক উদ্যোগ নেবেন। অভিভাবক হিসেবে আমরা এমন একজন শিক্ষিত মানুষকেই চাই।"

জাকের পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "আমি এই আসন থেকে দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। আধুনিক ও উন্নত গোপালগঞ্জ গড়তে আমি সকলকে নিয়ে বহুদূর এগিয়ে যেতে চাই। ভোটাররা আমাকে আমানত দিলে আমি তার অমর্যাদা হতে দেব না।"

উল্লেখ্য, অ্যাডভোকেট মাহমুদ হাসান বর্তমানে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন চমক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের আত্নপ্রকাশ ও মাদক বিরোধী সমাব

ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের আত্নপ্রকাশ ও মাদক বিরোধী সমাব