মোঃ জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধ
পবিত্র মাহে রমজানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় এসেছে ১৮ (আঠারো) কার্টন খেজুর। প্রতিটি কার্টনে রয়েছে ৮টি করে ছোট প্যাকেট খেজুর।
দশমিনা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এতে করে রমজানের ইফতারে এতিম ও অসহায় শিশুরাও এই উপহার পেয়ে আনন্দ ভাগাভাগি করতে পারবে।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ইনশাআল্লাহ আগামী দু–এক দিনের মধ্যেই এসব খেজুর বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হবে। রমজানের এই পবিত্র মাসে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক চ্যানেল দিগন্ত