ঢাকা | বঙ্গাব্দ

স্বল্প সুদে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন: কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
স্বল্প সুদে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন: কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্বল্প সুদে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন: কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
ad728

মামুন হোসেন, বিশেষ প্রতিনিধি, যশোর


স্বল্প সুদে লোন পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাহমুদা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (৭ মার্চ) রাতে ভুক্তভোগী আব্দুস সোবহান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাহমুদা খাতুন যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকার মৃত ডা. মনসুর আলীর মেয়ে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন।


এজাহারের তথ্যমতে, আসামি মাহমুদা খাতুন আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। পরবর্তীতে তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে ঢাকায় চলে যান এবং সেখান থেকে সাধারণ মানুষকে লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি গ্রাহকদের প্রলোভন দেখান যে, মাত্র ২ শতাংশ লভ্যাংশ এবং ১০-১২ বছরের কিস্তিতে লোন পরিশোধের সুযোগ রয়েছে। তার এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে অনেকেই টাকা দিতে রাজি হন।


অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত যশোর শহরের চৌরাস্তার রিচম্যান শোরুমে বসে ৩২ জনের কাছ থেকেই ৭০ লাখ টাকা গ্রহণ করেন মাহমুদা। ৫ থেকে ১০ লাখ টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রত্যেকের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ৩-৪টি করে ফাঁকা চেক হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর তিনি গ্রাহকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং লোন দেওয়ার নামে নানা তালবাহানা শুরু করেন।


শনিবার সকালে দড়াটানায় তাকে দেখা পাওয়া গেলে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তিনি অস্বীকৃতি জানান। পরে পুলিশ তাকে তার ছেলে তন্ময় জামানসহ আটক করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, শত শত মানুষের কাছ থেকে মাহমুদা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত মাহমুদার বিরুদ্ধে মামলা রুজু করে উপ-পরিদর্শক আশরাফুল আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি