ঢাকা | বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে আলোচনায় হাড়িভাসা ইউনিয়নের রেজাউল করিম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
ইউপি নির্বাচনে আলোচনায় হাড়িভাসা ইউনিয়নের রেজাউল করিম ছবির ক্যাপশন: ইউপি নির্বাচনে আলোচনায় হাড়িভাসা ইউনিয়নের রেজাউল করিম
ad728
আসন্ন ৪ নম্বর ওয়ার্ড পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে মেম্বার পদে মো. রেজাউল করিমের নাম স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।

তিনি পঞ্চগড় জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রো শ্রমিক ইউনিয়ন (নং-১৬৬০)-এর সদস্য। তার বাড়ি বসুনিয়া পাড়া গ্রামে। বর্তমানে তিনি মনোহর দিঘী বায়তুল আমান জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পঞ্চগড় জেলা সবুজ আন্দোলনের সদস্য হিসেবেও যুক্ত আছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে রেজাউল করিম ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় অনেকেই তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ডের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মাহানপাড়া থেকে মাহানপাড়া মসজিদ হয়ে মহৎপাড়া সাদিকুলের বাড়ি পর্যন্ত, পাইকান্নী ব্রিজ থেকে মহৎপাড়া জাহিদুলের বাড়ি পর্যন্ত, বসুনিয়া পাড়া ঘাগড়া দিঘি থেকে সাবেক মেম্বার ইদ্রিস আলীর বাড়ি হয়ে নাঠুয়া পাড়া ওসমানের বাড়ি পর্যন্ত এবং নাঠুয়া পাড়া পুরাতন মসজিদ থেকে দক্ষিণ নাঠুয়া পাড়া মসজিদ হয়ে রেজাউল করিমের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক প্রায় ৩০ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।

মাহানপাড়ার মো. মঞ্জু মিয়া বলেন, “আগামীতে যদি রেজাউল করিম মেম্বার নির্বাচিত হন, তাহলে তিনি এসব জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি।”

স্থানীয়দের মতে, সমাজ গঠনে সৎ, দক্ষ ও শিক্ষিত তরুণ নেতৃত্বের বিকল্প নেই। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি মানুষের সমস্যা বুঝে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম।

এ বিষয়ে রেজাউল করিম বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। ৪ নম্বর ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ আদর আলী

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ