ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে শ্মশানের জায়গাসহ চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
হবিগঞ্জে শ্মশানের জায়গাসহ চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ছবির ক্যাপশন: হবিগঞ্জে শ্মশানের জায়গা ও চা বাগানের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন
ad728

হবিগঞ্জের রামপুর চা বাগানে শ্মশানের জায়গাসহ চা বাগানের ভূমি অবৈধ দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শত শত চা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রামপুর ও রশীদপুর চা বাগান এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রামপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চাম্পা লাল, রশীদপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা এবং ইউপি সদস্য গীতা রাণী কর্মকার।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত শ্মশানের জায়গাসহ চা বাগানের প্রায় ৫ একর ভূমি একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখলের চেষ্টা করছে। এতে চা শ্রমিক এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধ করে শ্মশান ও চা বাগানের জমি সংরক্ষণের দাবি জানান। বক্তারা বলেন, শ্মশান শুধু একটি জায়গা নয়, এটি তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কোনো অবস্থাতেই এ স্থান দখল করতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, চা বাগানের জমি দখল হলে শত শত শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে। এতে শ্রমিক পরিবারগুলো চরম দুর্ভোগে পড়বে এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে উঠবে।

সমাবেশ থেকে অবৈধ দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং ভূমি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইলিয়াস আলী মাসুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মান্দায় মাদকবিরোধী অভিযান: ১৪০ গ্রাম গাঁজাসহ আটক ১, জোরদার হ

মান্দায় মাদকবিরোধী অভিযান: ১৪০ গ্রাম গাঁজাসহ আটক ১, জোরদার হ