চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার অন্তর্গত ফকিরহাটের পশ্চিম পার্শ্বে পূর্ব মুরাদপুর সাতঘড়িয়া পাড়ায় অবস্থিত 'মহিউস সুন্নাহ্ মডেল মাদ্রাসা ও এতিমখানা'। ২০১৩ সাল থেকে অত্র প্রতিষ্ঠানটি সন্দ্বীপের সুপ্রসিদ্ধ আলেমেদ্বীন মরহুম মাওলানা মোস্তফা কামাল সাহেবের আদর্শ ও ধর্মপ্রাণ মুসলমানদের দানে পরিচালিত হয়ে উম্মাহর মাঝে ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে। বর্তমানে মাদ্রাসায় নূরানী, নাজেরা ও হিফজুল কোরআন বিভাগে প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছে; ২০২৫ সালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হেফজ বিভাগে প্রথম এবং নূরানী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে। বর্তমানে মাদ্রাসার তত্ত্বাবধানে একটি লিল্লাহ বোর্ডিং পরিচালিত হচ্ছে, যেখানে ৩৫ জন এতিম ও মিসকিন ছাত্রের সম্পূর্ণ ভরণপোষণসহ ৮ জন অভিজ্ঞ ওস্তাদ দিনরাত পাঠদান করে যাচ্ছেন।
দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসাটি দিন দিন অগ্রগতির পথে হাঁটলেও বর্তমানে প্রতিষ্ঠানটি চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। নিজস্ব জায়গা এবং স্থায়ী কোনো আয়ের উৎস না থাকায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও এতিমদের ভরণপোষণ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব এই প্রতিষ্ঠানের ওপরও পড়েছে। বর্তমানে জরাজীর্ণ ও অস্থায়ী অবকাঠামোতে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বিশাল অংকের অর্থের প্রয়োজন। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে এবং মাদ্রাসার সংকট উত্তরণে সমাজের সামর্থ্যবান ও ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
এই মহান দ্বীনি খেদমতে শরিক হতে এবং দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনে পবিত্র রমজানের বরকতময় সময়ে আপনাদের যাকাত, ফিতরা ও সদকার অর্থ দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী মোঃ আনোয়ার হোসাইন। আপনাদের পাঠানো অনুদান সরাসরি গ্লোবাল ইসলামী ব্যাংক সীতাকুণ্ড উপশাখা (একাউন্ট নং- ১১২০০০০২২৯০৯৪) অথবা ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখা (একাউন্ট নং- ৩২৬৪০)-তে জমা দেওয়া যাবে। এছাড়া সরাসরি যোগাযোগের জন্য ০১৮১৫-৬২২০৯১ (বিকাশ ও নগদ পার্সোনাল) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একটি আদর্শ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে আপনার সামান্য দান হতে পারে অনেক বড় অবলম্বন।
দৈনিক চ্যানেল দিগন্ত