কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে ২৫ শে মার্চ গনহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. মো. আশিক বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা আসমান আলী, যুবদলনেতা মোশাররফ হোসেন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মোঃ হিমেল হোসেন