কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে ১নং ওয়ার্ডের রায়টা পশ্চিম পাড়া পুরাতন ঈদগাহ ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র জনাব অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জানবার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ মামুনুর রশিদ বকুল এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আসলাম উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ রূপচাঁদ আলী রুপা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম আলম দলের ঐক্য বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। বাহাদুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মোঃ এমরান হোসাইন