ঢাকা | বঙ্গাব্দ

বিরল ‘ক্যারোলি সিনড্রোম’ রোগে আক্রান্ত শিশু সিরাতুল জান্নাতের বাঁচার আকুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
বিরল ‘ক্যারোলি সিনড্রোম’ রোগে আক্রান্ত শিশু সিরাতুল জান্নাতের বাঁচার আকুতি ছবির ক্যাপশন: বিরল ‘ক্যারোলি সিনড্রোম’ রোগে আক্রান্ত শিশু সিরাতুল জান্নাতের বাঁচার আকুতি
ad728

নীলফামারী প্রতিনিধি


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছোট্ট শিশু মোছাঃ সিরাতুল জান্নাত এক বিরল রোগ ‘ক্যারোলি সিনড্রোম’ (Caroli Syndrome)-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন। কিন্তু চিকিৎসার বিপুল ব্যয়ভার বহনের সামর্থ্য নেই পরিবারটির। প্রায় এক বছর আগে শিশুটির শরীরে এই বিরল রোগ ধরা পড়ার পর থেকেই পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।


সিরাতুল জান্নাত কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের রিকশাচালক মোঃ শাহ আলমের কন্যা। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তারা বসতভিটা ও শেষ সম্বলটুকু বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন। এদিকে দীর্ঘদিনের অসুস্থতার কারণে বাবার রিকশা চালানোও বন্ধ হয়ে গেছে, ফলে পরিবারটিতে এখন উপার্জনের কোনো পথ খোলা নেই। সিরাতুলের মা মোছাঃ সুলতানা রাজিয়া আবেগাপ্লুত কণ্ঠে জানান, সরকারি বিভিন্ন দপ্তর থেকে সামান্য সাহায্য পেলেও তা মেয়ের চিকিৎসার জন্য অপ্রতুল। অর্থাভাবে আজ তাদের পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে এবং মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

পিজি হাসপাতালের চিকিৎসকদের মতে, বাংলাদেশে এই বিরল রোগটির চিকিৎসা অত্যন্ত জটিল। সিরাতুলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচিয়ে রাখতে হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। এমতাবস্থায়, মেয়ের জীবন বাঁচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মা সুলতানা রাজিয়া। আপনার সামান্য সহায়তা একটি নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন: মোছাঃ সুলতানা রাজিয়া, মোবাইল (বিকাশ/নগদ): ০১৭৫৭৮৬৭৮৬৭৮৫৮।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ