ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সিএসসিআর-এর ইফতার মাহফিল ও 'CSCR Connect'-এর মোড়ক উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
চট্টগ্রামে সিএসসিআর-এর ইফতার মাহফিল ও 'CSCR Connect'-এর মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:
ad728
রেজাউল মোস্তফা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক প্রকাশনা 'CSCR Connect'-এর মোড়ক উন্মোচন করা হয়। সিএসসিআর-এর চেয়ারম্যান ডাঃ খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ডি. পি. বড়ুয়া যৌথভাবে সিএসসিআর কানেক্ট-এর মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ডাঃ শাহাদাত হোসেন পবিত্র রমজান উপলক্ষে উপস্থিত সুধীমণ্ডলী ও নগরবাসীকে শুভেচ্ছা জানান। তিনি চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বক্তব্যে মেয়র জনাব তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, সরকারের জনবান্ধব কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সমগ্র বাংলাদেশের গ্রামীণ ও নগর জনগোষ্ঠীর জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি হবে। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিএসসিআর-এর দীর্ঘদিনের ভূমিকারও প্রশংসা করেন।

পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের আলোচনা ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার। অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সাংবাদিক এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসুস্থ রোগীর চিকিৎসায় প্রবাসী যুব কল্যাণ সংগঠনের ৩০ হাজার টা

অসুস্থ রোগীর চিকিৎসায় প্রবাসী যুব কল্যাণ সংগঠনের ৩০ হাজার টা