ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ার বজুরিখলায় জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
কচুয়ার বজুরিখলায় জামায়াতে ইসলামীর ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
ad728
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৬নং বজুরিখলা ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টায় বজুরিখলা জামায়াত কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার প্রায় দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চিনি, ডাল, তেল, ছোলা, খেজুর ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দলটির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা ফজলুর রহমান প্রধান। ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত মনোনীত ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মাস্টার সেলিম সরকার। প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান প্রধান বলেন, “রমজান মাস হলো সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, রোজাদাররা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে ইফতার করতে পারেন, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক খলিলুর রহমান, ইয়াকুব স্বর্ণকার, নুর আলম স্বর্ণকার, মাওলানা হাফেজ মাঈনুদ্দিন, আল-আমিন মুন্সী, সুরুজ মিয়া ভূইয়া, আনোয়ার ভূইয়া, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ এবং মোঃ বাচ্চু দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় বিএনপি ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফি

ভেড়ামারায় বিএনপি ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফি