ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় ৩৬ বোতল মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যালসহ ১৬২ প্যাকেট মশার কয়েল আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
ভারতীয় ৩৬ বোতল মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যালসহ ১৬২ প্যাকেট মশার কয়েল আটক ছবির ক্যাপশন: ভারতীয় ৩৬ বোতল মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যালসহ ১৬২ প্যাকেট মশার কয়েল আটক
ad728

ইলিয়াস আলী মাসুক, হবিগঞ্জ

হবিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করে আজ ১৭ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যাল এবং ১৬২ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ৮৩ হাজার টাকা।


৫৫ বিজিবির মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্ত এলাকায় গোপন আস্তানায় বাংলা মদ তৈরির তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ ২০২৬ তারিখ সকাল নয়টার দিকে সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সিন্দুরখান চা-বাগান নামক এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকানাবিহীন অবস্থায় ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যাল এবং ০১টি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।


এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহলদল পাকাবাড়ী নামক এলাকায় গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারত হতে পাচারকালে মালিকানাবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।


অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল বিওপির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ১৩ হাজার টাকা।


উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সর্বমোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১৩৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।


জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হালুয়াঘাটের কৃতি সন্তান কনস্টেবল নাহিদ হাসান পূর্বধলা থানার

হালুয়াঘাটের কৃতি সন্তান কনস্টেবল নাহিদ হাসান পূর্বধলা থানার