ঢাকা | বঙ্গাব্দ

হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
হালুয়াঘাটে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ছবির ক্যাপশন:
ad728

আরিফ আহম্মেদ হালুয়াঘাট (প্রতিনিধি)


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব  সালমান ওমর রুবেল। তিনি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একযোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।


পরবর্তীতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা প্রশাসন, শিক্ষা অফিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণ ধারাবাহিকভাবে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।


অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং মাতৃভাষা সংরক্ষণ ও প্রচারে অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকেই ভাষাপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়।


উল্লেখ্য, এ বছর হালুয়াঘাট উপজেলায় নির্বাচন-পরবর্তী পরিবেশে এই দিবসটি পালন করা হয়েছে, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাস

রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাস