ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন কার্ডধারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
সিরাজগঞ্জের রায়গঞ্জে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন কার্ডধারীরা ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের রায়গঞ্জে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন কার্ডধারীরা
ad728

সেলিম রেজা, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্মার্ট ফ্যামিলি কার্ড হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অর্ধশতাধিক সুবিধাভোগী। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, কার্ডধারীরা পণ্য কেনার আশায় ভিড় করলেও সেখানে ডিলারের কোনো উপস্থিতি ছিল না এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির কোনো পণ্য মজুতও দেখা যায়নি। ভুক্তভোগী সুবিধাভোগীরা জানান, আগের দিন বুধবার পণ্য নিতে গেলে ডিলার সার্ভার জটিলতার অজুহাতে বিক্রি স্থগিত রেখে পরের দিন আসতে বলেছিলেন। অথচ বৃহস্পতিবার সকালে এসে তারা দেখেন ডিলার অনুপস্থিত এবং তাদের বরাদ্দের পণ্যও গায়েব।


পণ্য না পাওয়ার বিষয়ে ডিলার প্রতিষ্ঠান ‘মক্কা ট্রেডার্স’-এর মালিক বাবুল আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি দায় এড়িয়ে অন্য একজনের নম্বর দিয়ে তার সাথে কথা বলতে বলেন। সেই নম্বরে যোগাযোগ করা হলে নিজেকে তাড়াশ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া এক ব্যক্তি দাবি করেন, তাদের কাছে এখনও ৩০টি কার্ডের পণ্য রয়েছে এবং লোকসমাগম বেশি হওয়ায় তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত বিক্রয়কেন্দ্র ছাড়া এভাবে পণ্য অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। গ্রাম পুলিশ শওকাত আলীও জানান, ডিলার তাকে পণ্য শেষ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন, যা কার্ডধারীদের দেওয়া তথ্যের সাথে সাংঘর্ষিক।


এই অনিয়মের বিষয়ে দায়িত্বরত তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, ডিলার কখন কোথায় পণ্য বিক্রি করছেন সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও প্রশাসনিক তদারকির এই দুর্বলতাকে দায়ী করছেন স্থানীয়রা। এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত তদারকির অভাবে একটি চক্র নির্ধারিত বিক্রয়কেন্দ্রের বাইরে টিসিবির পণ্য সরিয়ে নিয়ে কালোবাজারে বিক্রির অপচেষ্টা করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণের জোর দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা