ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর কালিয়াকৈরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
গাজীপুর কালিয়াকৈরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন: গাজীপুর কালিয়াকৈরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা
ad728

মোঃ মিন্টু মিয়া, জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করতে রাতেই সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ড্রাম ও কন্টেইনারে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এভাবে দাহ্য পদার্থ ও জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন