ঢাকা | বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি ছবির ক্যাপশন:
ad728
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

১ মার্চ ২০২৬ রোজ রবিবার বিকেল তিনটায় ঢাকায় লা মেরিডিয়ানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান (কনক)।

মর্যাদাপূর্ণ এ আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রীড়াপ্রেম, সংগঠকসুলভ নেতৃত্ব ও তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বিএনপি’র সাবেক চেয়ারপারসন আপষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এবিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান (কনক) বলেন- এমন উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমি ভবিষ্যতেও এরকম সমাজকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড