ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় সাচার আইডিয়াল একাডেমির ৪৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
কচুয়ায় সাচার আইডিয়াল একাডেমির ৪৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন: কচুয়ায় সাচার আইডিয়াল একাডেমির ৪৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ad728
কচুয়া প্রতিনিধি: মোঃ আবু ইউসুফ উদয়

২০২৫ সালের কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে সাচার আইডিয়াল একাডেমির সর্বোচ্চ ৪৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ উপজেলায় সকল প্রতিষ্ঠানকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার  করেছে। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাচার আইডিয়াল একাডেমির পরিচালক প্রফেসর মফিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক আখতারুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা তুলি রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মফিজুল ইসলাম বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড।

বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শুধু বৃত্তি অর্জনই নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য।” তিনি আরও বলেন, “সাচার আইডিয়াল একাডেমির এ সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং পাথৈর ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, অভিভাবক সদস্য শিরিন সুলতানা, প্রণব ভৌমিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফাহাদ সরকার, নাসরিন নাহার স্মৃতি,  শিলা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত ৪৪ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ