ঢাকা | বঙ্গাব্দ

অদম্য ইচ্ছাশক্তিতে সফল নারী উদ্যোক্তা নড়াইলের রুনা লায়লা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
অদম্য ইচ্ছাশক্তিতে সফল নারী উদ্যোক্তা নড়াইলের রুনা লায়লা ছবির ক্যাপশন: অদম্য ইচ্ছাশক্তিতে সফল নারী উদ্যোক্তা নড়াইলের রুনা লায়লা
ad728

মো. আজিজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি


পরিশ্রম, অদম্য সাহস আর প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে নড়াইলে পোল্ট্রি খামার গড়ে তুলে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা রুনা লায়লা। সীমিত পুঁজি নিয়ে যাত্রা শুরু করলেও আধুনিক ব্যবস্থাপনা আর নিরলস প্রচেষ্টায় তিনি এখন একজন স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন। জানা যায়, নড়াইল জেলা পরিবার ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ছোট পরিসরে ব্রয়লার ও লেয়ার মুরগি পালনের মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। বর্তমানে তার খামারে ব্রয়লার ও লেয়ারের পাশাপাশি দেশি মুরগি, কবুতর, হাঁস ও কোয়েল পাখিও রয়েছে। বিশেষ করে ওষুধি গুণসম্পন্ন কাদাকনাথ ও ফাউমী জাতের মুরগি তার খামারে ভিন্ন মাত্রা যোগ করেছে।


সাফল্যের এই পথটি রুনা লায়লার জন্য মোটেও সহজ ছিল না। শুরুতে তাকে নানা সামাজিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তার স্বামী স্কুল শিক্ষক ইউনুছ আলী সুমন সড়ক দুর্ঘটনায় আহত হলে খামারের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দমে যাননি এই সাহসী নারী। বর্তমানে তার খামারটি পুরোদমে সচল রয়েছে এবং স্থানীয় বাজারে নিয়মিত ডিম ও মুরগি সরবরাহ করা হচ্ছে। রুনা লায়লা জানান, সঠিক প্রশিক্ষণ ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়ার ফলে তিনি এখন সংসারের যাবতীয় খরচ চালানোর পাশাপাশি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা সঞ্চয় করতে পারছেন। আধুনিক ব্যবস্থাপনা ও নিয়মিত টিকাদানের মাধ্যমে তিনি মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছেন।


রুনা লায়লার এই সফলতাকে স্থানীয় বেকার তরুণ-তরুণীদের জন্য অনুকরণীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক এলাহী বলেন, রুনা লায়লা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ গ্রহণ করেছেন এবং তার অদম্য ইচ্ছাই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। ভবিষ্যতে তাকে আরও বড় পরিসরে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে দপ্তরের। তবে রুনা লায়লার মতে, সরকারি অর্থ সহায়তা বা সহজ শর্তে বড় অংকের ঋণ পেলে খামারটিকে আরও আধুনিক ও বিশাল পরিসরে গড়ে তোলা সম্ভব হতো। স্থানীয় সচেতন মহলের মতে, কঠোর পরিশ্রম করলে যে ঘরে বসেই ভাগ্যের পরিবর্তন সম্ভব, তা রুনা লায়লা প্রমাণ করে দেখিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় কেএসপি'র ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠি

ভেড়ামারায় কেএসপি'র ৬ষ্ঠ বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠি