ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে গাছের ডালে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 ইং
পটুয়াখালীতে গাছের ডালে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ ছবির ক্যাপশন: পটুয়াখালীতে গাছের ডালে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ
ad728
মোঃ জিহাদ হোসেন
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর সদর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোসা. জান্নাতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলখালী গ্রামে নিহতের বসতঘরের পেছনের একটি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাজ শেষে পরিবারের অন্য সদস্যদের মতো পাশের কক্ষে ঘুমাতে যান জান্নাতি। রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যান, যা পরিবারের কেউ টের পাননি। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক সকাল ৭টার দিকে বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের মা নিলু বেগম বলেন, “রাতে কখন ঘর থেকে বের হয়ে গেছে আমরা বুঝিনি। আমাদের পাশেই পর্দা টানিয়ে ঘুমিয়েছিল। ফজরের সময়ও তার জুতা বিছানার নিচে দেখেছি। কিন্তু ঘরে ছিল কিনা খেয়াল করিনি। পরে সকাল ৭টার দিকে দেখি গাছের সঙ্গে ঝুলছে। আমার মেয়ে এর আগে কখনও ওই জায়গায় যায়নি।”

তিনি অভিযোগ করেন, তার মেয়ে আত্মহত্যা করেনি; তাকে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শত্রুপক্ষের কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি করেন তিনি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানান।

নিহতের নানি বলেন, “আমরা এসে দেখি লাশ ঝুলন্ত অবস্থায়। তবে যেভাবে ছিল, তাতে আত্মহত্যা মনে হয় না। জান্নাতির পা মাটিতে লেগে ছিল।” তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচন

রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচন