ঢাকা | বঙ্গাব্দ

ঈদ যাত্রায় সাভারে ৮ কিলোমিটার ধীরগতি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
ঈদ যাত্রায় সাভারে ৮ কিলোমিটার ধীরগতি ছবির ক্যাপশন: ঈদ যাত্রায় সাভারে ৮ কিলোমিটার ধীরগতি
ad728
সাভারে ঈদকে কেন্দ্র করে সড়কে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। তবে ঘরমুখো মানুষের চাপ ও গণপরিবহনের বাড়তি চাপে তিনটি সড়কে ৮ কিলোমিটারে সৃষ্টি হয়েছে ধীরগতি। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্ট এ চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সিন্ডবি ও সাভার বাজার বাসস্ট্যান্ডে সড়কে ৩ কিলোমিটার গাড়ির ধীরগতি রয়েছে। এছাড়া নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, নবীনগর, ডিইপিজেড ও জিরানী সড়কে ৩ কিলোমিটার এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবোতে ২ কিলোমিটার সড়কে গাড়ির ধীরগতি লক্ষ্য করা যায়।

রংপুরগামী সাভার পরিবহনের যাত্রী শফিউল আলম বলেন, আমি সাভারের হেমায়েতপুর থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে বলে জানান তিনি।


অপরদিকে সেলফি বাসের চালক নঈম বলেন, সড়কে কিছু জায়গায় আজকে দাঁড়াতে হচ্ছে। গতকালের থেকে আজ যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে। তাই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান ঢাকা পোস্টকে বলেন, সড়কে যাত্রীর চাপ ও গাড়ি চাপ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিরণ চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় স্কুলের রুম থেকে রাতে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস

কুষ্টিয়ায় স্কুলের রুম থেকে রাতে অজ্ঞান ও মুখে টেপ লাগানো অবস