ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারায় এসএসসি ২০০৪ ব্যাচের ইফতার ও স্মৃতিচারণমূলক মিলনমেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
ভেড়ামারায় এসএসসি ২০০৪ ব্যাচের ইফতার ও স্মৃতিচারণমূলক মিলনমেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভেড়ামারায় এসএসসি ২০০৪ ব্যাচের ইফতার ও স্মৃতিচারণমূলক মিলনমেলা অনুষ্ঠিত
ad728

মো: হিমেল হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) রিপোর্টার


কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি ২০০৪ (জিরো ফোর) ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে শহরের ফুড ল্যান্ড ক্যাফেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল জীবনের দীর্ঘ সময় পেরিয়ে বর্তমানে কর্মজীবনের ব্যস্ততার মাঝেও পুরনো বন্ধুদের সাথে মিলিত হওয়ার এই সুযোগটি সবার জন্য হয়ে ওঠে এক বিশেষ মুহূর্ত। ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে ওঠে। দীর্ঘদিন পর চিরচেনা বন্ধুদের কাছে পেয়ে একে অপরের সাথে কুশল বিনিময় ও আলিঙ্গনে মেতে ওঠেন এবং সবার চোখে-মুখে এক অনাবিল আনন্দের আভা ফুটে ওঠে।


ইফতার মাহফিলের পাশাপাশি প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ছাত্র সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, মোবাইল হাটের প্রোপ্রাইটর মাসুদ রানা, আবির স্টোরের প্রোপ্রাইটর তানভীর হাসান আবির, আলী ডাল মিলের প্রোপ্রাইটর শেখ স্বপনসহ আরও অনেকে। ২০০৪ সালের সেই কিশোর বেলাকে ঘিরে থাকা স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক স্মৃতি নতুন করে আলোচনায় উঠে আসে। বর্তমানে এই ব্যাচের শিক্ষার্থীরা সাংবাদিকতা, চিকিৎসা, প্রকৌশল, সরকারি-বেসরকারি চাকরি ও ব্যবসা সহ বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত থেকে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।


মিলনমেলায় অংশ নেওয়া বন্ধুরা জানান, শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের সান্নিধ্য পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ২০০৪ সালটি তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ যেখানে জড়িয়ে আছে অসংখ্য সুখ-দুঃখের স্মৃতি। অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ এবং সকলের পরিবার ও সমাজের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মাধ্যমে বন্ধুদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন। ইফতারের পর চা-চক্রে আড্ডা এবং কুশল বিনিময়ের মাধ্যমে স্মরণীয় এই মিলনমেলার সমাপ্তি ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ড পোশাক বাজার কে ৩০,০০০ টাকা জরিমান

সীতাকুণ্ড পোশাক বাজার কে ৩০,০০০ টাকা জরিমান