বি.এম. সাদ্দাম হোসেন, রিপোর্টারঃ
ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে মাগুরার একটি জুতার দোকান ‘ম্যাগপাই সু’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার মাগুরা শহরে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম মাগুরা শহরের ‘ম্যাগপাই সু’ দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যের কাগজপত্র ও ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই করা হয়।
তদন্তে দেখা যায়, দোকানটি গুলিস্তানের একটি ভাউচার ব্যবহার করে চায়না থেকে আমদানি করা জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করছে। তবে ওই ভাউচারের সঙ্গে বিক্রিত পণ্যের মিল পাওয়া যায়নি। এছাড়া ১৬০০ টাকায় কেনা একটি পণ্য ৩২০০ টাকায় বিক্রি করার প্রমাণও পাওয়া যায়, যা ভোক্তা প্রতারণার শামিল বলে উল্লেখ করে অধিদপ্তর।
এছাড়া দোকানে পণ্যের সঠিক উৎস ও মূল্য সংক্রান্ত নানা ধরনের অসঙ্গতিও ধরা পড়ে বলে জানিয়েছে অভিযানকারী টিম।
এ সব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ক্রেতাদেরও পণ্য কেনার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক চ্যানেল দিগন্ত