হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিজের ১১ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুর রহিম (৪৭)। তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্তের তৃতীয় স্ত্রী বিষয়টি জানতে পেরে প্রথমে অভিযোগ করেন। পরবর্তীতে শুক্রবার (৬ মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং শাস্তির দাবি জানিয়েছেন। শিশু নির্যাতনের এমন ঘটনা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চ্যানেল দিগন্ত
দৈনিক চ্যানেল দিগন্ত