ঢাকা | বঙ্গাব্দ

মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত ছবির ক্যাপশন:
ad728

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে রাফছান রাফি (১৫) এবং শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ (১৬)। তারা দুজনেই মুকসুদপুর উপজেলা সদরের সরকারি এস জে মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফি ও অনুজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় মহাসড়কের রিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফছান রাফিকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত অপর শিক্ষার্থী অনুজ ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। একসঙ্গে দুই কিশোরের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের পরিবার ও সহপাঠীরা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন