ঢাকা | বঙ্গাব্দ

মাগুরা-১ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
মাগুরা-১ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ শুরু ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
বি.এম. সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ (মাগুরা সদর ও শ্রীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জননেতা খান আলি মনোয়ার হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) ফজরের নামাজের পর থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে এই প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়।

প্রচারণার নেতৃত্বে রয়েছেন মাও. ওয়াজেদ হোসেন ও আমিরুল ইসলাম। নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। এ সময় তারা খান আলি মনোয়ার হোসেনের রাজনৈতিক আদর্শ, জনসম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নে তাঁর অতীতের বলিষ্ঠ ভূমিকার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, "খান আলি মনোয়ার হোসেন একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে রয়েছেন। মাগুরা-১ আসনের সার্বিক উন্নয়ন এবং জনগণের হারানো অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।"

আয়োজকরা জানান, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই প্রচারণা ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। আগামী দিনগুলোতে মাগুরা সদর ও শ্রীপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ