সদর উপজেলা প্রতিনিধি (ইকরামুল ইসলাম)
২৭শে রমজান যশোর সদরের বসুন্দিয়া গ্রামে ২ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় যুব সমাজের উদ্যোগে আসরবাদ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইকরামুল ইসলামের পরিচালনায় এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ সাইফুর রহমান, যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবির বসুন্দিয়া ইউনিয়ন সভাপতি ইখলাস হোসেন, সাবেক চেয়ারম্যান আবু বক্কার খান, মোঃ তোহিদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি, ইউনিয়ন বিএনপি।
মহিলা জামায়াতের ওয়ার্ড সভানেত্রীসহ অনেক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় আরও উপস্থিত ছিলেন কদমতলার যুবকরা।
এ সময় বক্তারা মহিলা ও পুরুষদের একসাথে ব্যতিক্রমী এই ইফতার মাহফিলের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
যুব জামায়াতের সভাপতি হাদিহুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, আমাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে যুবকরাই। যুবকদের ত্যাগের বিনিময়ে ৫ই আগস্টের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন কদমতলা জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান খান, সেক্রেটারি জাহিদুল ইসলাম, জাখির, জাঙ্গিরসহ আরও অনেকে।
দৈনিক চ্যানেল দিগন্ত