ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব ও নবীন বরণ সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব ও নবীন বরণ সম্পন্ন ছবির ক্যাপশন:
ad728
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি

ঐতিহ্যের স্বাদ আর নবীনদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বর্ণিল আয়োজনে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

সকালে একাদশ শ্রেণির সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। নবীন বরণ কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, একাদশ শ্রেণির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফখরুজ্জামান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোহানা আল ইমাম, মাহিমা ও আল মেহেদী। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 'পিঠা পার্লামেন্ট' স্টল পরিচালনায় সানজিদা ইসলাম (অমি), মুনিয়া, সাইফ, মিতু ও রাকিবসহ অন্য শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা ক্যাম্পাসে স্থাপিত ১৩টি বর্ণিল পিঠা স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে বাঙালির চিরচেনা ঐতিহ্যের পাটিসাপটা, ভাপা, পুলি, চিতই, বকুলসহ অন্তত ৫০ ধরণের বাহারি পিঠার পসরা সাজানো হয়। ভোজনরসিক শিক্ষার্থীরা ও অভিভাবকরা ঐতিহ্যবাহী এসব পিঠার স্বাদ গ্রহণ করে রসনা তৃপ্তি মেটান।

উৎসব উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাসকে প্যান্ডেল, স্টল ও ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। তরুণ প্রজন্মের জন্য রাখা হয় ১০টি দৃষ্টি নন্দন 'সেলফি স্পট', যা উৎসবের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে। শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।

অধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. ইকবাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, "শিক্ষার পাশাপাশি বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা অত্যন্ত জরুরি। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুর শ্রীপুরে ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদ

গাজীপুর শ্রীপুরে ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদ