ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে সাংবাদিক এম টি রহমান মাহামুদকে প্রাণনাশের হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
গোপালগঞ্জে সাংবাদিক এম টি রহমান মাহামুদকে প্রাণনাশের হুমকি ছবির ক্যাপশন: গোপালগঞ্জে সাংবাদিক এম টি রহমান মাহামুদকে প্রাণনাশের হুমকি
ad728

গোপালগঞ্জ জেলা শহরের প্রধান পোস্ট অফিসের মোড়, মডেল স্কুল রোডের মৃত ফজলুর রহমানের ছেলে এম টি রহমান মাহামুদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের ভীতি প্রদানের অভিযোগ উঠেছে।


তিনি গোপালগঞ্জের একজন পেশাদার, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি জাতীয় “দৈনিক সকালের সময়” পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি অসহায় ও দরিদ্রদের বিপদের বন্ধু হিসেবে সুপরিচিত।


আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সাংবাদিক মাহামুদকে মুঠোফোনে বারবার হুমকির বিষয়ে তিনি নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


লিখিত অভিযোগে জানা যায়, বিগত ১ মাস যাবৎ বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা কে বা কারা ০১৩০০-৮৩০৯৬২ মোবাইল নম্বর থেকে তার নিজ ব্যবহৃত ০১৭৬৬-৩৩৩৭৫৫ মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৭/০৩/২০২৬ তারিখ সকাল ৯.৩৫ ঘটিকায় তিনি মডেল স্কুল রোডে অবস্থানকালে অজ্ঞাতনামা কে বা কারা ০১৩০০-৮৩০৯৬২ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭৬৬-৩৩৩৭৫৫ মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। তিনি তার পরিচয় পেশায় একজন সাংবাদিক উল্লেখ করে লিখিত সাধারণ ডায়েরিটি করেন।


এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মাহামুদ বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। আমি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করি। আমাকে যারা প্রাণনাশের হুমকি ও নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের আমি চিনি বলে মনে হয় না। উপরোক্ত বিষয়টি নজরে এনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”


নিউজটি পোস্ট করেছেন : লুৎফর শিকদার

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন